POPULAR BD NEWS
Popular BD News Logo

শপথ নিলেন বিরোধীদলীয় সংসদ সদস্য শেরীফা কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

বিরোধীদল জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরীফা কাদের শপথ নিয়েছেন।

আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শেরীফা কাদের।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে ৪৫ নম্বর সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। দলের মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে শুন্য আসনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র: কালের কন্ঠ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন