POPULAR BD NEWS
Popular BD News Logo

পরকীয়ার জেরে শ্বশুর বাড়ীতে এসে স্ত্রীকে  খুন, স্বামী আটক

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৩, ২০২০ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

#পপুলার বিডিনিউজ রিপোর্ট

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়িতে এসে ছুরিকাঘাতে স্ত্রীকে  খুন করলো স্বামী। এ ঘটনায় শাশুড়ী ও শ্যালককে গুরুতর জখম হয়েছে।
জনতা স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করে।
ঘটনাটি বুধবার সন্ধ্যায়  উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় ঘটে। স্বামী আল মামুন মোহন (৩২)কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। তার বাড়ী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ।
স্ত্রী তানজিনা আক্তার  রিতু (২০) গৃদৃকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।  গুরুতর আহত শাশুড়ী পারভীন আক্তার (৪৫)এবং শ্যালক প্রান্ত (১৭)কে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।
নিহত রিতুর মামী তাছলিমা বেগম জানায়, সৌদি আরব থেকে মোহন চলে আসার পর বেকার অবস্থায় ছিল। রিতু স্বামীর বাড়িতে যেতে চাইতো না। সে বাপের বাড়ি থেকেই পড়ালেখা করতো।
আটককৃত অবস্থায় স্বামী মোহন পুলিশকে জানায়, তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত। তার প্রবাস থেকে পাঠানো সকল অর্থ তারা আত্মসাৎ করেছে। তাকে পাত্তা দিতো না। এতে ক্ষিপ্ত হয়ে সে ছুরিকাহত করেছে।
ফরিদগঞ্জ থানা পুলিশের এস আই কাজী মো: জাকারিয়া ঘটনাস্থল থেকে মোহনকে আটক করে এবং পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করে।
খুনের ঘটনাটি নিশ্চিত করেন   ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন