POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

কুমিল্লায় সদর দক্ষিন মডেল থানাধীন ধনপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২১ ইং তারিখ রাতে কুমিল্লায় জেলার সদর দক্ষিন মডেল থানার ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার গোয়ালগাঁও গ্রামের বাচ্চু মিয়া এর ছেলে মোঃ রাব্বি হাসান (১৯)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন