POPULAR BD NEWS
Popular BD News Logo

জিজ্ঞাসাবাদে মুখ খুলেছেন ইকবাল সহ চারজন, দিচ্ছে নানা তথ্য

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ | সময়: ৪:২৪ অপরাহ্ণ

দুর্গাপূজা চলাকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ইসকন মন্দিরে হামলা ও লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় আরও দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চৌমুহনীতে সহিংসতার বিভিন্ন মামলায় এ নিয়ে আটজন অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিলেন।

কুমিল্লার ঘটনার জের ধরে ফেনীতে গত ১৬ অক্টোবর সহিংসতায় আহত সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামের কাউছার (১৯) শুক্রবার (২৯ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ওই গ্রামের পান ব্যবসায়ী সবুজ মিয়ার ছেলে।

ফেনীতে মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায় স্বীকার করে গত বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছেন পৌর শহরের মধ্যম রামপুর এলাকার আহনাফ তাহছিন লাবিব (২২)। এর আগে আরও দুজন এই ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন।

কুমিল্লা মহানগরীর নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে আরো পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সূত্র: জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন