POPULAR BD NEWS
Popular BD News Logo

জ্বরের কথা গোপন রাখলেন সরকারি কর্মকর্তা, হাসপাতালের পথে মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৪, ২০২০ | সময়: ১১:০৭ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের আবদুল বারেক (৫৫) জ্বর, সর্দি উপসর্গে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

আবদুল বারেক বকাউল

করোনা সচেতনতা যেন এখনো সরকারি কর্মকর্তাগণ উপলব্দি করতে পারেনি। করোনা উপসর্গ দেখা দিলে সাধারণ জনগণের পাশাপাশি সরকারি কর্মকর্তাগণ গোপন রাখছেন। তারই দৃষ্টান্ত রাখলেন মতলব দক্ষিণ উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা। তিনি মতলব উত্তর উপজেলারও দায়িত্বে ছিলেন।

উপায়ন্ত না পেয়ে চিকৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

অনেকেই বলছেন, জুন ক্লোজিং। এই মূর্হুতে অফিসে অনেক কাজ। কিন্তু তিনি উপসর্গ নিয়েই কাজ করেছেন। আবদুল বারেক দ্বাদশগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিজি বাড়ী ( জাকির মেম্বারের বাড়ী) বাসিন্দা।

উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন বুধবার সকালে জানান, আবদুল বারেকের করোনা উপসর্গ ছিল। তিনি গোপন রেখেছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন