POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের মোহনপুরে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদে দলীয় ঘোষিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সামছুল হক চৌধুরী বাবুলের মনোনয়ন বাতিলের দাবিতে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে মোহনপুর বেঁড়ীবাধ থেকে পাচআনি চৌরাস্তা পর্যন্ত ওই সব কর্মসূচি পালন করেন কাজী মিজানুর রহমানের সমর্থকেরা।

তাঁরা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শান্তি পূর্ণ বিক্ষোভ করেন।
এর আগে মঙ্গলবার রাতে একই দাবিতে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই প্রধানের নেতৃত্বে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান বলেন, ৪০ জন কাউন্সিলর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মিজানুর রহমানের পক্ষে স্বাক্ষর করে তাঁকে দলের চেয়ারম্যান প্রার্থী করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। এতে উপজেলা আওয়ামী লীগেরও অনুমোদন ছিল।

তিনি বলেন, কিন্তু তৃণমূলের মতামতকে পাশ কাটিয়ে শামসুল হক চৌধুরী বাবুলকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা ওই সিদ্ধান্ত পরিবর্তন করে কাজী মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনসুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন