POPULAR BD NEWS
Popular BD News Logo

সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ | সময়: ৪:০২ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহখানেকের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর প্রধানমন্ত্রী গবেষণার জন্য অধিক বরাদ্দ দিয়েছেন। গবেষকরা যেন সঠিক সুযোগ পান সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন শিক্ষামন্ত্রী।

গবেষণায় বরাদ্দের অর্থ ফিরে যাওয়ার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলে, যারা গবেষণা করেন তারা নিয়মটা না জানার কারণে এমন হতে পারে।

তবে ভালো গবেষকদের হতাশ না হয়ে গবেষণা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন