POPULAR BD NEWS
Popular BD News Logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ | সময়: ৩:৫০ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরুর ১৫ বছরে এসে ইংল্যান্ডের সাক্ষাৎ পেল বাংলাদেশ।

এই ম্যাচে ফেভারিট হিসাবে মাঠে নেমেছে ইংল্যান্ড। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাজার মতোই জিতলেন তারা। আগ্রাসী হয়ে খেলে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দেয় ইংলিশরা। ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে ইয়ন মরগানের নেতৃত্বাধীন দল।

তবে বাংলাদেশও ছেড়ে দেবার পাত্র নয়। সুযোগের অপেক্ষায় থাকবে টাইগাররা। আর তা লুফে নিয়েই ম্যাচভাগ্য নিজের পকেটে পুরতে পারেন মাহমুদউল্লাহরা।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন