POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরে শিশুকে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই জুবায়ের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

নিহত শিশুর নানা আবিদ মিয়া পপুলার বিডি নিউজকে জানান, মঙ্গলবার দুপুরে শিশু জুবায়েরকে তার মা তাকে কোলে সুইয়ে চামচ দিয়ে তরল খাবার খাওয়াচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ শিশু জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তারা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানো হাসপাতালের কর্মরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুর হুসাইন বান্না জানান, শিশুটিকে তার মা’র কোলে শুইয়ে তরলজাতীয় কোন খাবার খাওয়াচ্ছিলেন । শিশুটিকে এভাবে শোয়া অবস্থায় খাওয়ানোর কারণে তার শ্বাসনালী বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন