POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২০ | সময়: ৭:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ফরিদগঞ্জ থেকে আনিছুর রহমান সুজন বলেন, ঘরের পাশে ডোবার পানিতে ডুবে জান্নাত নামে আড়াই বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে।

২৩ জুন মঙ্গলবার দুপুরে বালিথুবা পূর্ব ইউনিয়নের উপজেলার চৌরাঙ্গা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার একই ইউনায়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির কাতার প্রবাসী রুবেলের মেয়ে।

জান্নাত নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার কোনো এক সময়ে সবার অজান্তে ঘরের পাশে ডোবায় পড়ে ডুবে যায়।

এদিকে শাহরাস্তি প্রতিনিধি জানান, শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ড ভাটনীখোলা ব্যাপারে বাড়ির মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ জুবায়ের হোসেন (৩) বছরের শিশুটির মৃত্যু হয়।

২২ জুন সোমবার বাডির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করার পর জুবায়েরের মা পুকুরের পানিতে ভাসতে দেখে পরে তাকে পানি থেকে উদ্ধার করে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় পরে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন