POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পালাখালের দুই প্রতারকের স্কীকারে শহিদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৪ নং ইউনিয়নের পালাখাল বাজারের শহিদ বস্ত্র বিতান চলমান ব্যবসা প্রতিষ্ঠানে এ এলাকার দুই শীর্ষ প্রতারক আইনের প্রতি কোনো শ্রদ্ধাশীল না রেখে তালা মেরে দেয়ার ঘটনা ঘটায়।

এ ব্যাপারে প্রতারণার স্বীকার দোকান ঘর ভিটার মালিক শহিদ মিয়া বাদী হয়ে বিজ্ঞ বিচারিক কচুয়া আমলী আদলত চাঁদপুরে মামলা দায়ের করেছে। যাহার নং-৩৭৩/২০২১ ইং।

মামলার অভিযোগে প্রকাশ শহিদ দীর্ঘদিন থেকে পালাখাল বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। বিবাদী রফিকুল ইসলাম সহিদের দখলে থাকা খাস খতিয়ানের ২০ বর্গ মিটারের উপর চলমান দোকান ঘর ভিটা লীজ এনে গত ০১/০৯/২০২০ ইং তারিখে দুই বছর মেয়াদে ৩ লক্ষ টাকা অগ্রিম নিয়ে এবং প্রতি মাসে ৫ হাজার টাকা ভাড়া চুক্তিপত্রে রফিকুল ইসলাম স্বাক্ষর করে দেয় শহিদকে।

এ চুক্তিপত্রের পর শহিদ ১০ লক্ষ টাকার মালামাল দোকানে উঠিয়ে ব্যবসা পরিচালনা করা অবস্থায় রফিকুল ইসলাম ও ২ নং বিবাদী সেলিম পরস্পর যোগসাজসে ২১/০৯/২০২১ ইং তারিখের বিকেল ৫টায় শহিদের দোকানে এসে ৭ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় শহিদকে মারধর করাসহ জোরপূর্বক দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে তাকে বের করে দেয় এবং চুক্তিপত্রের মেয়াদ আরো প্রায় ১ বছর থাকা অবস্থাতেই আইনের প্রতি কোনো শ্রদ্ধাশীল না রেখে তারা চলমান ব্যবসা প্রতিষ্ঠানে তালা বদ্ধ করে দেয়ার পর এ মামলা রুজু হয়।

এদিকে উল্লিখিত মামলার ২ নং বিবাদী সেলিম এলাকার একজন বড় মাপের অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলনকারী ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত। যাহা সম্প্রতিকালে প্রীন্ট ও সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশের পর প্রশাসন তার এ অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালিত করে। সেলিমের বালি উত্তোলনের প্রতারণার অস্বীকারও হন ওই মামলার বাদী শহিদ। তিনি জানান, সেলিম আমাকে টাকা দেবে বলে আমার জমি থেকে বালি উত্তোলন করে পালাখাল গ্রামের কার্তিক ও জাকির হোসেনসহ ১৪/১৫ জনের কাছে প্রায় ১৬ লক্ষ টাকার বালি বিক্রি করে। কিন্তু সেলিম বালি বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে নিয়ে আমাকে এক টাকাও দেয়নি এবং উল্টো আমার বিরুদ্ধে তার কাছ থেকে টাকা ধার নিয়েছি বলে স্ট্যাম্পে জাল-জালিয়াতির স্বাক্ষর বানিয়ে আদালতে মামলা দায়েরের মাধ্যমে হয়রানি করে আসছে। বালি ক্রয় করা উল্লেখিত কার্তিক ও জাকিরসহ অন্যান্যরা জানান, সেলিমের ড্রেজার থেকে আমাদেরকে বালি দিয়েছে এবং আমরা তাকেই টাকা দিয়েছি।

অভিযুক্ত রফিকুল ইসলাম দোকানে তালা মারার কথা স্বীকার করে বলেন, সে আমার লীজকৃত ভূমি দোকানের ভাড়া না দেয়ায় এবং অগ্রিম যে, টাকার দেয়ার কথা ছিলো তাও না দেয়ায় দোকানে তালা মেরেছি। এছাড়াও তার স্বাক্ষরিত দোকান ভাড়ার চুক্তিপত্রের কথা জিজ্ঞেস করলে বলেন,আমি তাকে কোনো চুক্তিপত্রের কাগজ দেই নি। সে মিথ্যা বলতেছে। সেলিমের বক্তব্য নেয়ার জন্য চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী সহিদ ন্যায় বিচার পাওয়ার প্রার্থনা করেছে

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন