POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ ২৮ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৫ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর সড়কের জগতপুর নামক স্থানে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল বেগম (২৭)কে গ্রেফতার করা হয়। মহিলা মাদক ব্যবসায়ী পারুল বেগম কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার হানিফের স্ত্রী ।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান ওইদিন দুপুরে মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় দিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন