সোমবার দিনভর ইউপি নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর-দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ও ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে ১৯জন নৌকা প্রতীক চেয়েছেন।
সকালে গন্ধর্ব্যপুর উওর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.ওয়ালী উল্যাহ সঞ্চালনা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নৌকা মনোয়ন প্রত্যাশী হলেন একডজন। তারা হলেন, কাজী নুরুর রহমান বেলাল, গাজী মো.ওয়ালী উল্যাহ, রফিকুল ইসলাম, আলী আহমেদ ভূঁইয়া, ইউনুছ সরকার, আবুল কাশেম, মুনছুর আহমেদ বিপ্লব, মমতাজ উদ্দিন মন্তু, মিজানুর রহমান ভূঁইয়া , হাবিবুর রহমান , ফিরোজ আহমদ হিরা ও শাহ আলম বাবুল।
অন্যদিকে বিকালে গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বর্ধিত সভা সম্পন্ন হয়।
১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকা মনোয়ন প্রত্যাশী ৭ জন। তারা হলেন, গিয়াস উদ্দিন বাচ্চু, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম ভুইঞা, নজরুল ইসলাম আটিয়া, মো: দুলাল হোসেন, শাহাদাৎ হোসেন ও মো: মনির হোসেন।
বর্ধিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
বর্ধিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশীদ মুন্সী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আনোয়ার হক হেলাল, স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ দুই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।