POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গাছের সঙ্গে শত্রুতা !

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার মেঘদাইর গ্রামে শনিবার রাতে অর্ধশতাধিক ফলজ ও বনজ গাছের চারা কর্তন করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শহিদ মোল্লা রোববার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শহিদ মোল্লা জানান, শনিবার রাতে তার বাগানের বনজ ও ফলেজ বিভিন্ন গাছের চারা শত্রুতাবশত কর্তন করে; এতে তার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন