POPULAR BD NEWS
Popular BD News Logo

গাঁজা ও ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ | সময়: ২:০৯ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সোনাইছড়ি শাহাপুর এলাকা থেকে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুর গ্রামের মৃত আঃ হাকিম হুচু মিয়ার মেয়ে এবং ফুল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৩৬)।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন