POPULAR BD NEWS
Popular BD News Logo

বিপুল দেশী-বিদেশি অস্ত্র-গুলিসহ ‘হোমল্যান্ড সিকিউরিটির’ শাহীরুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ | সময়: ১১:৪৮ অপরাহ্ণ

কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ নানা পরিচয়ে প্রতারণার করার অভিযোগে শাহীরুল ইসলাম সিকদার (৪৮) নামের এক শীর্ষ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে গতকাল (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব বলছে, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা পুরাতন হলেও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় প্রদানকারী শাহীরুলের প্রতারনার ইতিহাস নিঃসন্দেহে ধৃষ্টতাপূর্ণ এবং ভিন্নধর্মী।শাহীরুল একজন শীর্ষ পর্যায়ের প্রতারক। হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লি. কোম্পানি খুলে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন ও চাকরি প্রদানের নামে প্রতারনা এবং বিত্ত বৈভবের মালিক শাহীরুল ছিল সবার ধরা ছোঁয়ার বাইরে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন