POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো হাজীগঞ্জ উপজেলা জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ | সময়: ১২:০০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পূজামণ্ডপে হামলার ঘটনায় জামায়াত নেতার স্বীকারোক্তি শিরোনামে শুক্রবার চাঁদপুরের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়ায় জামায়াতে ইসলামী সম্পর্কে যে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ।

২২ অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, পত্র-পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া ও বাস্তবতা বিবর্জিত।

হাজীগঞ্জের মামলায় গ্রেপ্তারকৃত এজহার বহির্ভূত আসামি মোঃ কামাল উদ্দিন আব্বাসী জামায়াতের কোন পর্যায়ের নেতা বা কর্মী নহে। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন কখনো ছাত্রশিবিরের হাজিগঞ্জ উপজেলার সভাপতি ছিলেন না।

বিএম কলিমুল্লাহ বিবৃতিতে আরো বলেন, মোঃ কামাল উদ্দিন আব্বাসীর সাথে জামায়াতে ইসলামী অথবা ছাত্রশিবিরের নূন্যতম সম্পর্ক কখনো ছিল না, এখনো নাই।

তিনি আরো বলেন, এ ধরনের রিপোর্ট গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান সম্মান ক্ষূন্য করা এবং জনগণের সামনে সংগঠনকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এই ধরনের মনগড়া কাল্পনিক প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে তিনি মনে করেন। এই ধরনের মিথ্যা, বানোয়াটি ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য তিনি মিডিয়ার সকল সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

বি এম কলিমুল্লাহ
আমীর, হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর।
তাং ২২/১০/২০২১ ইং।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্ধৃতি দেয়া রয়েছে। ওই প্রতিবেদনটি মনগড়া ছিল না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন