POPULAR BD NEWS
Popular BD News Logo

সুপার টুয়েলভে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ, দেখুন সময়সূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১ | সময়: ৩:০৩ অপরাহ্ণ

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের সুপার টুয়েলভে উঠার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল টাইগাররা।

মঙ্গলবার ওমানের বিপক্ষে ২৬ রানে জয় ও বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে উড়িয়ে দিয়ে গ্রুপ বি থেকে সবার আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করল মাহমুদউল্লাহ বাহিনী।

তবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়ে মূল পর্বের টিকিট কাটল পিএনজিকে হারানোর পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তখনও অপেক্ষা ছিল আল আমেরাতে একই দিনে (বৃহস্পতিবার) রাত ৮টায় ওমান বনাম স্কটল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর। কারণ ওমান জিতে গেলে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কথা।

আর সেই ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। অর্থাৎ রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠল বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি বলেছিল – প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলংকা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্সাআপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।

সে হিসেবে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পাওয়ার কথা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন