POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৯ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

কচুয়ায় ৯ কেজি গাঁজাসহ তুষার (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সেকেন্ড অফিসার তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের জগতপুর বাস স্ট্যান্ডে বোগদাদ বাস থেকে ০৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। তুষার কুমিল্লার সদর দক্ষিন থানাধীন পিপুলিয়া গ্রামের আব্দুর রউফের পুত্র।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন