বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে লালমাই থানা’র অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব এর সভাপতিত্বে বাগমারা
দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ ও র্যালিতে অংশগ্রহন করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম, লালমাই উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক আয়াতুল্লা,লালমাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকন চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক মনিক মজুমদার, লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, বাগমারা উত্তর ইউনিয়ন এর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমুল্য সুত্রধর,সাধারণ সম্পাদক শম্ভু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন এর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দাস,সাধারন সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, যুবলীগ নেতা কাওসার মোরশেদ, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু,সেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন সহ বাগমারা বাজারের ব্যবসায়ীবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্প্রীতি সমাবেশে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, কেউ গুজবে কান দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। যে কোন অপ্রীতিকর তথ্য পেলে পুলিশ কে জানাবেন। পুলিশ সার্বক্ষনিক আপনাদের পাশে আছে এবং থাকবে।