POPULAR BD NEWS
Popular BD News Logo

পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ৪:৫৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিবিসিএফইসি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা এখানেই হবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিবিসিএফইসির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রধানমন্ত্রী বাণিজ্য মেলা, রপ্তানি মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।

তিনি যোগ করেন, মহামারির কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন