POPULAR BD NEWS
Popular BD News Logo

কে এই বৃদ্ধ, রাস্তায় রেখেন গেলেন স্বজনরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২০ | সময়: ১২:১৬ অপরাহ্ণ

কে এই বৃদ্ধ, রাস্তায় রেখেন গেলেন স্বজনরা । ঘটনাটি চাঁদপুরে সড়কের পাশে। এই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে একদল যুবক।বর্তমানে চাঁদপুর সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।

২২ জুন সোমবার বিকেলে ৭০ বছরের এ বৃদ্ধকে শহরের জিটি রোডস্থ আল-হেরা স্কুলের দেওয়ালের পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মো:মুছা তপদার, শাবাব খাঁন পলাশ, তানজিল হোসন ও সাখাওয়াত আখন্দ নামের যুবকরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অজ্ঞাত ঐ বৃদ্ধা।

জানা গেছে, সকাল দশটায় একজন মহিলা ও পুরুষ মিলে বৃদ্ধকে একটা অটো থেকে নেমে রেখে পালিয়ে গেছে। তবে তাদের কারোই পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সড়কে ফেলে যেতে পারে ঐ বৃদ্ধের স্বজনরা।

স্বজনদের খোঁজতে থাকা যুবকরা জানিয়েছেন, ‘কেউ যদি ব্যক্তিটিকে চিনে থাকেন বা চিনে না থাকলে শেয়ার করে ব্যক্তিটির পরিবার কিংবা পরিচিত নিকটজনের কাছে পৌঁছে দেয়ার জন্য সাহায্য করুন।’

যদি কোন প্রকার সহযোগিতা করতে চান, তাহলে যোগাযোগ করার অনুরোধ এই নম্বরে- +8801403620484

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন