POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৬ স্থানে বিট পুলিশিং সভা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ৪:০২ অপরাহ্ণ

হাজীগঞ্জে ঘটে যাওয়া সহিংসতা বর্তমান প্রেক্ষাপটে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সম্প্রীতি বন্ধনে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ মোট ১৬ স্থানে এই বিট পুলিশিং কার্যক্রম সম্পন্ন হয়।

ওইসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ( সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম প্রধান অতিথির বক্তৃতা রাখতে গিয়ে বলেন, আপনারা গুজুবে কান দিবেন না। প্রতিবেশী হিসাবে সকল র্ধমের মানুষ এক ও অভিন্ন হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। সেই দিনের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ফুটেজ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বক্তৃতা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল। তিনি বলেন ধার্মিক হন, ধর্মান্ধতা হবেন না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের পরিচালনায় এ সময় বক্তব্যে রাখেন, হিন্দু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, জিউর আখড়ার সভাপতি দ্বীলিপ কুমার পাল, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মো. মনির ও স্থানীয় কাউন্সিলর সুমন তফদার প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন