র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানাধীন ময়নামতি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার ময়নামতি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্বহারা গ্রামের চারু মিয়ার ছেলে আল আমিন
(১৯)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ববহৃত মোটর সাইকেলটিও জব্দ করেছে র্যাব-১১।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা ̈গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
R/N