POPULAR BD NEWS
Popular BD News Logo

মার্কিন কংগ্রেসে খোলা চিঠি পাঠালেন ব্রিটিশ রাজবধূ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ১:১০ অপরাহ্ণ

ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলা চিঠি লিখেছেন। সেখানে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করার দাবি করেছেন মেগান। একজন সাধারণ নাগরিক এবং একজন মা হিসেবে তিনি এই চিঠি লিখছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা ওই চিঠিতে মেগান মার্কেল জানান, ‘আমি নির্বাচিত কর্মকর্তা নই। রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।’

চিঠিতে মেগান আরও লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তাঁরা আনন্দিত ছিলেন। পরিবারে নতুন সদস্য আগমনের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যাঁরা পান না, তাঁদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। ২০ সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এ ছাড়া আর্চি নামের তাঁর দুই বছর বয়সী আরেকটি সন্তান রয়েছে।

চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

মার্কেল বলেন, যাঁরা বেতনসহ ছুটি পান না, তাঁদের সন্তানের যত্ন, কাজ এবং স্বাস্থ্যসেবা নিয়ে হিমশিম খেতে হয়।

মেগান বলেন, যুক্তরাষ্ট্রে সন্তান জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি শুধু কিছু প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের মধ্যে সীমিত থাকা উচিত নয়। বরং এটি জাতীয় অধিকার হওয়া উচিত।

যুক্তরাষ্ট্র বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির নিশ্চয়তা নেই। কংগ্রেসে পাঠানো চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। বর্তমানে এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

সূত্র:প্রথম আলো
R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন