POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা দুস্কৃতকারীকে আটক করেছে ইরাণী পাহাড় ক্যাম্পের এপিবিএন পুলিশ। ১৯ অক্টোবর (মঙ্গলবার) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চাঁনমিয়া মাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশসুপার) পীযুষ চন্দ্র দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন সদস্যরা। এসময় ১টি রামদা, ১টি কিরিচ, ৩টি ধামা, ১টি নান চাকু ও ১টি রডসহ তাদের আটক করা হয়’।

১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, ‘আটককৃতরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটকরা হচ্ছে ওই ক্যাম্প এলাকার আবুল হাসেমের ছেলে মো. জাবের (২৪), মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম (৩২), নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ (৫২), নূর আলমের ছেলে মো. জমির (২৭), মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)’।

সূত্র:জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন