POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মৃত সাগরের দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ | সময়: ১২:৩৭ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ সংঘর্ষের ঘটনায় আহত সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত সাড়ে দশটায় তাকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা হয়।

ওইসময় ৫ নং কাউন্সিলর সুমন তপদারসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। জানাজা ও দাফনের সময় পুলিশ প্রশাসনকেও দেখা গেছে।

সাগরের বাবা মোঃ মোবারক হোসেন জানান, বুধবার রাতে তার ছেলে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়। পরে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হলে সোমবার সকালে সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।
সাগরের মা আমেনা বেগম পপুলার বিডিনিউজকে বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সাগর হাজিগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা সুমন মাঝির মেয়েকে বিয়ে করেন। তার এক কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোড সংলগ্ন এলাকায় বসবাস করে আসছেন।
তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খন্দকার বাড়ি। সাগর পেশায় একজন ট্রাক চালক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন