POPULAR BD NEWS
Popular BD News Logo

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে টিন দিলেন রাসেল পাটওয়ারী

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৩, ২০২০ | সময়: ২:১৫ অপরাহ্ণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট

 হাজীগঞ্জ উপজেলার ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা খাল পাড়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার বিকালে চায়ের দোকানী আবুল কালামকে দুই বান টিন দিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম পাটওয়ারী রাসেল।
রাসেল পাটওয়ারী বলেন, আমার নিজ উদ্যোগে উপহার  হিসাবে দুই বান টিন দিয়েছি। ইউনিয়নবাসীর সুখেদুখে পাশে থাকতে পারলে ভালো লাগে।
ওই সময় পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ ডেকোরেটর, আরিফ এন্টারপ্রাইজ, সুমাইয়া ফার্নিচার, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, নাহিদ টেলিকম ও জুনায়েদ ডেকোরেটর।
স্থানীয় ইউপি সদস্য ও নাহিদ টেলিকমের স্বত্বাধিকারী আলাউদ্দিন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন