POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে মিছিল করেছে পৌর যুবলীগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই স্লোগানে হাজীগঞ্জ বাজারে শান্তি ও সম্প্রীতি র্যালি করেছে হাজীগঞ্জ পৌর যুবলীগ।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে হাজীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে এই র্যালি ও মিছিল করে পৌর যুবলীগের নেতাকর্মীরা।

ওই সময় র্যালিতে উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা সোহাগ আহম্মেদ মাইনু, পৌ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মিলন, যুবলীগ নেতা জসিম চৌধুরী, মহিবুর রহমান খোকন, মেহেদী আল জাবের, মনির গাজী, মোস্তাফিজুর রহমান, জুয়েল, সবুজ কাসারী, লিটন তালুকদার, কাউসার, শরিফ, কবির, মাইনু, আল-আমিন, ইয়াছিন, বাপ্পি, মনির, সোহাগ, মাসুদ, আজিম, জসিম, সেলিম, সোহরাব প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন