চাঁদপুরে আরও ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১৬৫টি।
সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ১জন ও কচুয়ার ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯৭৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৬৪২জনকে।
E/N