POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে যথাযথ মর্যদা ও ভালোবাসায় শহীদ শেখ রাসেল দিবস পালন

আশিক বিন রহিম | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

চাঁদপুরে যথাযথ মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮ অক্টোবর সোমবার সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে দিবসটি পালনকল্পে সরকারি এবং বেসরকারি ভাবে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়। সোমবার সকালে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সেখানে জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষে পুরিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।

এরপর পর্যায়ক্রমে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, স্থানীয় সরকার পকৌশল অধিদপ্তর চাঁদপুর, জেলা পরিষদ চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা মৎস্য বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর, চাঁদপুর গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগ, মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউ চাঁদপুর, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, চাঁদপুর, মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর, চাঁদপুর পৌরসভাসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
.

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন