১৮ অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে জেলার সদর উপজেলার বিপনিবাগ এবং কালীবাড়ি বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। ওই সময় তিনি ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করার দায়ে বিপনিবাগের রিজিক হোটেলকে ৪০০০/-,ভূতের বাড়ি রেস্টুরেন্টকে ২০০০/- এবং কালীবাড়ির ঢাকা হোটেলকে ৪০০০/-সহ সর্বোমোট ১০০০০/- জরিমানা করেন।
বিপনিবাগে গরুর মাংসের দোকান ও চিংড়ি বিক্রি তদারকি করা হয়। গরুর মাংসের ওজনে কম না দেয়া,নায্য মূল্যে বিক্রি করা, পঁচা বাসি মাংস বিক্রি না করা এবং চিংড়িতে বিষাক্ত ক্যামিকেল জেল ব্যবহার না করা ও বিক্র না করা এবং সর্বোপরি ভোক্তার অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এমন সব বিষয়ে আইনগতভাবে সতর্ক করা হয়েছে৷
এরপরেও যদি এসব বিক্রেতারা ভোক্তার সাথে কোন অপরাধ করে থাকে তবে প্রমাণসহ (রশিদ,অডিও,ভিডিওসহ) ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করুন৷
অভিযানে সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার মিজানুর রহমান ,চাঁদপুর এবং সদর থানা পুলিশের একটি চৌকশ টিম৷