POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশকে মানবিকতা, ধৈর্য, বুদ্ধিমত্তার ও সর্বদা সতর্কতার সহিত কাজ করার আহবান : অতিরিক্ত ডিআইজি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ১০:০১ অপরাহ্ণ

রোববার চাঁদপুরে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন পিপিএম।

প্রধান অতিথি বিশেষ কল্যাণ সভায় চাঁদপুর জেলার অফিসার্স ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন এবং অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য, বুদ্ধিমত্তার ও সর্বদা সতর্কতার সহিত কাজ করতে হবে।

বিশেষ কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব সুদীপ্ত রায়’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন