POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আরো ২টি ড্রেজার উচ্ছেদ করলেন প্রশাসন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ৮:২৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলা প্রশাসনের সুনামধন্য নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নির্দেশে রবিবার (১৭ অক্টোবর) দুপুরে বিতারা ইউনিয়নের ঈদখোলা সংলগ্ন বিশাল একটি কৃষি মাঠ থেকে বড় মাপের নিষিদ্ধ বালি উত্তোলন ব্যবসায়ীর ড্রেজার উচ্ছেদ করলেন,স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা বাবু সংকর।

তিনি সরজমিনে গিয়ে শ্রমিক লাগিয়ে অবৈধ ড্রেজারের পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে ভেঙ্গে দেয় এবং মেশিনটি মাঠের মধ্যখানে থাকায় তা বিনষ্ট করার জন্য ওই স্থানে যেতে সমস্যা হলে ড্রেজারের মালিক মনির হোসেনকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে তা তুলে নিতে নির্দেশ প্রদান করেন ওই সহকারী ভূমি কর্মকর্তা।

এছাড়াও গত ২/৩ পূর্বে বিতারা বাজারের পূর্ব পাশে আরেক বড় মাপের নিষিদ্ধ বালি উত্তোলন ব্যবসায়ী হারিছ মিয়ার ড্রেজার মেশিন উঠিয়ে নিয়ে বিনষ্ট করে দেয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন