POPULAR BD NEWS
Popular BD News Logo

সোনারগাঁও থানার ওসি’র সাথে সাক্ষাৎ করেন মইনীয়া যুব ফোরাম নেতৃবৃন্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ১২:২০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নাবী (স) দাওয়াত নিয়ে
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখার নেতৃবৃন্দ।

এসময় ওসি হাফিজুর রহমান, মইনীয়া যুব ফোরামের চলমান মানবিক ও সমাজসেবা মূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে মইনীয়া যুব ফোরামের মত সংগঠনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুকের মত সামাজিক ব্যাধিগুলো নির্মূল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য ধর্মীয়, সামাজিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে। তিনি আদর্শ নেতৃত্ব ও যুব সমাজকে দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করার জন্য সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ওসি সাহেবকে দরবারের পক্ষ থেকে মইনীয়া প্রকাশনীর কিতাবসমূহ উপহার প্রদান করেন, মইনীয়া যুব ফোরামের কর্মীরা। ওসি সাহেব পেশাগত কারণে ক্যামেরায় আসতে সম্মত হন নি।

এ ছাড়াও সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ ইমরান হোসেনের সাথে ও শুভেচ্ছা বিনিময় করে দরবারের পক্ষ থেকে কিতাব উপহার দেন মইনীয়া যুব ফোরাম সোনারগাঁওয়ের কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, সদস্য হাবিবুর রহমান, খায়রুল হাসান নয়ন, নাইম হোসেন জয়, রিপন আহমেদ, রাব্বি আহমেদ প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন