মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নেতৃত্বে ১২ রবিউল আউয়াল (২০ অক্টোবর) সকাল ৮ ঘটিকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই শান্তি সমাবেশকে স্বাগত জানিয়ে ১৬ অক্টোবর (শনিবার) বিকেলে মতলব উত্তরের সুজাতপুর বাজারে আন্জুমান, মইনীয়া যুব ফোরাম ও মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ মনির হোসেন।

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা আলমগীর শাহ, শাহ্ মোঃ আব্দুর রশিদ মিয়াজী, শাহ মোঃ আব্দুর রহমান,শাহ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, শাহ্ মোঃ আব্দুল জব্বার, শাহ্ মোঃ বোরহান উদ্দিন দর্জি,মইনীয়া ওলামা-মাশায়েখ ফোরাম সভাপতি মাওঃ শাহ মমিনুল হক, সহ-সভাপতি মাওঃ জিয়াউল হক, সাধারণ সম্পাদক মাওঃ শাহ্ আবদুস সামাদ, ছেংগার চর সরকারি ডিগ্ৰি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আহসান উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল।

উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ইউনিয়ন আন্জুমানের সাধারণ সম্পাদক আলম ভান্ডারী, গজরা ইউনিয়ন আন্জুমানের সাধারণ হাজী আবুল হোসেন প্রধান, প্রচার সম্পাদক কামাল মজুমদার, ছেংগারচর পৌর আন্জুমানের প্রচার সম্পাদক আলা উদ্দিন, আলমগীর হোসেন ভূঁইয়া, মোহনপুর ইউনিয়ন আন্জুমানের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সুলতানা বাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন,বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ,ফতেপুর পশ্চিম ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সুলতানাবাদ ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক অলি উল্লাহ,ইসলামাবাদ ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন,নূর মোহাম্মদ মাষ্টার,ছেংগারচর পৌর মইনীয়া যুব ফোরামের সদস্য মহিন দেওয়ান, ফরহাদ হোসেন দর্জি প্রমুখ।
E/N