POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ | সময়: ৯:০৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে ছোট বেসিক প্রোগ্রাম এবং আইসিটি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩টি স্কুলের ভেন্যুর শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং ৪জনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ খান,সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন বণিক,সহকারী শিক্ষক মো. শরীফ পাটওয়ারী,মো. মনিরুজ্জামান,মো. রাসেল আরমান ও কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর সোমবার জন্মবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক পরিসরে চিত্রাংকন ও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন