POPULAR BD NEWS
Popular BD News Logo

বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে মৃত্যু হয় আরেকজনের।

শনিবার বেলা তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় যাত্রীবাহী বাসে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। নিহত লোকজনের মধ্যে একজন নারী ও দুজন শিশু রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় আরও পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত লোকজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন