POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ইউপি চেয়ারম্যান প্রত্যাশী আলমগীর হোসেনের মতবিনিময় সভা

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ | সময়: ১০:২২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন এলাকার সাধারন মানুষের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকালে উপজেলার সেঙ্গুয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিয়াজীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে একক মনোনয়ন প্রত্যাশী মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা রয়েছে ক্লিন ইমেজের প্রার্থী। বিএনপির আমলে হামলা-মামলা ও অনেক নির্যাতনের শিকার হয়েছি। দলকে প্রানের চেয়ে বেশি ভালবাসি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্থ হয়নি। আমি মানুষের ভালেবাসা নিয়ে বাঁচতে চাই। দলের পরীক্ষিত একজন কর্মী ও বিগত দিনের কর্মকান্ড মূল্যায়ন করলে আশাকরি আমি নৌকা মনোনয়ন পাব। নির্বাচিত হলে কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীরের হাতকে শক্তিশালী করব। পাশাপাশি তাঁর হাতকে আরো শক্তিশালী করতে সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো. জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন,মিজানুর রহমান,আলী আশর্^াদ প্রধান,আমান উল্যাহ মিয়াজী,আইনজীবী নাছির পাটওয়ারী,সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন,সাবেক ইউপি সদস্য আবিদ হোসেন,ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক সহ আরো অনেকে।

এসময় মতবিনিময় সভায় কয়েক শতাধিক এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন