POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন:প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ | সময়: ৪:০৯ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকাল ৪টায় গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভার্চুয়াল মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিকালে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হবে। এজন্য আমরা সব প্রস্তুত রেখেছি। আমরাও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করব।

মহানগর জাতীয় পূজা কমিটি সূত্রে জানা যায়, দশমীর দিনে বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতার কারণে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ব্যস্ততা থাকেন। তাই আজই এ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সূত্র্র:যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন