POPULAR BD NEWS
Popular BD News Logo

নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের চেষ্টায় ৫৬ জনকে জেল-জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ | সময়: ৪:১২ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের চেষ্টা এবং ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার দায়ে ৫৬ জনকে আটক করে জেল-জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানা করেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ সহযোগিতা করে। এই অভিযানে ৫৬ জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। বুধবার সকালে আটক ৫৬ জন জেলের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে এবং একজনকে এক মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস এবং উদ্বারকৃত ৮০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন