POPULAR BD NEWS
Popular BD News Logo

সিএনজিচালকের মত অবাক করা লোক, এখনো পৃথিবীতে আছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২১, ২০২০ | সময়: ১১:১০ অপরাহ্ণ

৬১ লাখ টাকার ব্যাগ ফেরত দিয়েছে সিএনজি চালক। বিস্তারিত পুলিশ সুপারের দেয়া তথ্য সরাসরি তুলে ধরা হলো-

অবাক কান্ড। আজ (২১/০৬/২০২০) দুপুরে (আনুমানিক সাড়ে বারোটার দিকে) যখন রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম স্যারের সভাপতিত্বে রেঞ্জের ১১ টি জেলার ক্রাইম কনফারেন্স চলছিল, তখন একটি ফোন আসে, চাঁদপুর জেলার প্রধান বিকাশ এজেন্টের ৬১ লক্ষ টাকা ছিনতাই হয়েছে।

এই সেই অটোরিকশা চালিত সিএনজি চালক

অতঃপর বিকাল চারটা থেকে শুরু হওয়া আইজিপি স্যারের ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পরে, বিষয়টি নিয়ে কাজ করতে যেয়ে, অবাক করা একটি ফোন এলো।

“স্যার পুলিশ পাঠান, একটা ব্যাগ পাওয়া গেছে!”

বিকাশ এজেন্ট কর্মকর্তার ৬১ লাখ টাকার ব্যাগ গ্রহণ করছেন

উপসংহার:
ফোনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই সিএনজি চালক এবং ব্যাগ চাঁদপুর সদর থানায় এনে, সকল সাংবাদিকের সামনে খোলার পরে,৬১ লক্ষ টাকা (সম্পূর্ণ টাকা) পাওয়া যায়। এবং বিকাশ এজেন্টকে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।


অবাক বিষয়:
“সিএনজি চালক টাকার ব্যাগ বুঝতে পেরে ভয় পেয়ে, যে গ্যারেজে সিএনজি রাখে, সেই গ্যারেজের অন্য আরেকজনকে দিয়ে, পুলিশকে মেসেজটি জানিয়েছিল।”

“সিএনজিচালকের মত অবাক করা লোক,
এখনো পৃথিবীতে আছে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন