POPULAR BD NEWS
Popular BD News Logo

অস্থিতিশীল বাজার পরিস্থিতি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ | সময়: ১২:১৫ অপরাহ্ণ

চাল, চিনি, পেঁয়াজ, ভোজ্যতেল, ডালসহ নিত্যপণ্যের বাজারের অস্থিরতায় সীমিত ও নিম্নআয়ের মানুষ দিশেহারা। পণ্যের বাজার যাতে যখন-তখন অস্থির হতে না পারে সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী নানা কৌশলে নিত্যপণ্যের বাজার অস্থির করেই চলেছে।

অসাধু ব্যবসায়ীরা কৌশলে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এ পরিস্থিতিতে সীমিত ও নিম্নআয়ের মানুষ কতটা দুর্ভোগের শিকার হচ্ছে, তা গতকাল যুগান্তরে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সোমবার নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টরা নানা রকম চেষ্টা করে যাচ্ছেন। এসব পদক্ষেপের ফলে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে, সেদিকে তাকিয়ে আছে মানুষ।

সারা দেশে অসাধু ব্যবসায়ীদের এক অদৃশ্য অথচ শক্তিশালী চক্র গড়ে উঠেছে। এদের নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করি আমরা। এ দেশের মানুষের প্রধান খাদ্য চাল। এই সুযোগটি কাজে লাগাতে মিলাররা যখন-তখন বিভিন্ন অজুহাতে চালের দাম বাড়িয়ে দেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন