POPULAR BD NEWS
Popular BD News Logo

সোনারগাঁও ইউএনও’র সাথে সাক্ষাৎ করেন মইনীয়া যুব ফোরাম নেতৃবৃন্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ১১:১৬ অপরাহ্ণ

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী,ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) ১২ রবিউল আউয়াল (২০ অক্টোবর) সকালে পবিত্র ঈদ-এ- মিলাদন্নবী (দ) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি সমাবেশে ছদারত করবেন।

ঈদ-এ-মিলাদুন্নাবী(দ) শুভেচ্ছা নিয়ে মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ ১২ অক্টোবর সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল‌ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও কর্মীরা উপজেলা নিবার্হী অফিসার কে মইনীয়া প্রকাশনীর বিভিন্ন কিতাব উপহার প্রদান করেন ।

সাক্ষাৎকালে সোনারগাঁও ইউএনও আতিকুল ইসলাম সমাজসেবা মূলক কাজে অবদান রাখার জন্য মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী এবং তাঁর প্রতিষ্ঠিত মইনীয়া যুব ফোরামের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গজারিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আহমেদ,
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, সোনারগাঁও উপজেলা শাখার সদস্য হাবিবুর রহমান, খায়রুল হাসান নয়ন,নাইম হোসেন জয়,তানভির আহমেদ, রিপন আহমেদ, রাব্বি আহমেদ প্রমুখ।
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন