POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় রাছেল (২৬) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা ও মা। সে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের জাফর আলী হাজী বাড়ির শাহ আলমের ছেলে। এ ঘটনায় ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, মাদকাসক্ত রাছেল বিভিন্ন সময় মাদকের টাকার জন্য মা রাশেদা বেগম, বাবা শাহআলমসহ বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
সোমবার সন্ধ্যায় মাদকের টাকার জন্য চরম ক্ষীপ্ত হয়ে উঠে। এমনি অবস্থায় রাছেলের বাবা ও মা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রাছেলের বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে রায় পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন