কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের নতুন বাজারের পশ্চিম পাশে সফিক মাস্টার বাড়ির মঞ্জুর হোসেনের ঘরে সিঁধ কেটে তার স্ত্রী সারমিন বেগম(২১) কে মারধর করে বেঁধে ধূধর্ষ চুরি সংঘটিত হয়।
সারমিন বেগম জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একই বাড়ির মৃত আনোয়ার হোসেনের ঘরে শব্দ পেয়ে সে লাইট জ্বালিয়ে জানালা খুলে বুঝতে পারে চুরি সংঘটিত হচ্ছে।মূহুর্তের মধ্যে সারমিন জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।
এসময় আনোয়ারের ঘরে কেউ ছিল না, তালাবদ্ধ ছিল। ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও দেড় বরি ওজনের স্বর্ণ অলঙ্কার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যায় সংঘবদ্ধ চোর। এর কিছুক্ষণ পর সারমিনের ঘরের উত্তর পাশে সিঁধ কেটে সারমিনকে অজ্ঞান নাশক ঔষধ নাকে চেপে তাকে মারধর করে বেঁধে ফেলে।
এসময় তার দেড় বছরের বাচ্চা ছিলো।তার স্বামী ঢাকায় কাঠ মিস্তিরি কাজ করতো। খবর পেয়ে সোমবার বাড়িতে এসে স্ত্রীর এসব কথা শুনে নির্ভিকার হয়ে পরে। সারমিনের ঘর থেকে নগদ সাড়ে সাতশত টাকা ও তার গলার ১টি রূপার ছেইনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে যায় সংঘবদ্ধ চোর।
এছাড়াও দু’দিন পূর্বে ৭ অক্টোবর রাতে সংঘবদ্ধ চোর একই বাড়ির রোবেল হোসেনের ঘরে এবং ৯ অক্টোবর ওই আনোয়ার হোসেনের ঘরে চুরি সংঘটিত হয়। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন কচুয়া থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং সদস্য মহিনউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
E/N