হাজীগঞ্জে শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাজীগঞ্জ পৌর শ্রমিক লীগের উদ্যোগে র্যালি ও কেক কেটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার বিকালে পৌরসভা ভবনে শ্রমিক লীগের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন ও ৮ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কবির কাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল হক বাবুল। উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী, প্রচার সম্পাদক খোকন সর্দার ও পৌর সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকগন।