POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে: কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ৩:২১ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।

মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?

তিনি বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ। আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ।

জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে।কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভিতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:প্রথম আলো
R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন