POPULAR BD NEWS
Popular BD News Logo

চান্দিনা ও বুড়িচংয়ে পাসপোর্টের দুই দালাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার বুড়িচং ও চান্দিনা থেকে পাসপোর্ট দালাল চক্রের দুইজন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। ওইসময় পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ উদ্ধার।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর বাজার এবং চান্দিনা থানাধীন বরকৈট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করে।

ওই অভিযানে পাসপোর্ট দালাল চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা
হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার হাসনাবাদ গ্রামের মৃত রুসম আলীর ছেলে আমির খান (৩৭) ও চান্দিনা থানার তামবুলিয়া গ্রামের মৃত আব্দু সামাদ এর ছেলে মনিরুল ইসলাম (৪১)।

এসময়ে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে পাসপোর্ট, ৮,০০০/- (আট হাজার) টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীদ্বয় উভয়েই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন