POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আলুর বাজারে ধস, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ | সময়: ১০:০৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের বিক্রমপুরের পর আলু চাষে ব্যাপক উৎসাহী কচুয়ার কৃষক। আলু চাষে চাঁদপুরের কচুয়ার বিভিন্ন মাঠ উর্বর হওয়ায় আলুর ফলন ভালো হয়ে থাকে। গত কয়েক বছর আলুর ফলন ভালো হওয়ায় এবারো কচুয়ার ৩টি হিামাগারে অধিক লাভের স্বপ্ন নিয়ে আলু সংরক্ষণ করেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু বিশ্বব্যাপী করোনার থাবায় ও অন্যান্য কারণে কচুয়ায় এবার লোকসানের মুখে পড়েছে কৃষক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, কচুয়ার গুলাহার হিমাগারে চলতি মৌসুমে ১ লাখ ৬৫ হাজার চাহিদা সম্পন্ন দুটি হিমাগারে ৯৬ হাজার বস্তা আলু সংরক্ষন করা হয়। এছাড়া বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড স্টোরেজ লি. ২লক্ষ ৯৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করে। বর্তমানে আলুর অব্যাহত দরপতন ও ক্রেতার অভাবে হিমাগারে বিপুল পরিমান আলু পড়ে রয়েছে। আলু রোপনের মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ আলু হিমাগারে সংরক্ষিত পড়ে আছে। ফলে এবারও পুজিঁ হারানো ও ব্যাপক লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষক ও আলু ব্যবসায়ীরা।

কৃষক সাদেক আলী মিয়া জানান, গত বছর আলুর বাজার ভালো থাকায় এবছরে হিমাগারে আলু মজুদ করেছি। একদিকে হিমাগার দ্বিগুন ভাড়া অন্যদিকে আলুর দাম না থাকায় বেশ দুশ্চিন্তায় রয়েছি।

আলু ব্যবসায়ী মোস্তাফা কামাল,আলমগীর হোসেন,বিল্লাল হোসেন সহ অনেক ব্যবসায়ী পপুলার বিডি নিউজকে জানান, মোকামে চাহিদা কম থাকায় আলী বিক্রি করা যাচ্ছে না। বিশেষ করে করোনায় বিভিন্ন খাবার রেস্তোরা,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আলুর চাহিদা দিনদিন কমে যাচ্ছে। তারা আরো বলেন, প্রতি কেজি আলু ১৮-২০ টাকা দরে হিমাগারে সংরক্ষণ করেছি। বর্তমানে ৯-১০ টাকা কেজি দরে বিক্রি করছি। তাও আবার গ্রাহক নেই। ফলে লক্ষ লাখ টাকার পুজিঁ হারিয়ে মাঠে বসার উপক্রম দেখা দিয়েছে।

মনার্ক কোল্ড স্টোরেজ লি. এর ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান পপুলার বিডি নিউজকু বলেন, করোনার কারনে হিমাগারের থাকা আলুর ন্যায্য দাম নিয়ে বিপাকে রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এদিকে হিমাগারের আওতায় কৃষক ও ব্যবসায়ীদের আনুপাতিক হারে ঋন দেয়া হলেও ঋনের টাকা আদায় নিয়ে হিমসিমে আছি। হিমাগারে ২ লাখ ৯৫ হাজার বস্তার মধ্যে এখনো ২ লাখ বস্তা পড়ে আছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন